সারাদেশ

চকলেটের লোভ দেখিয়ে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৩ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাত আলী (৬০) নামে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর জেলার লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল একই এলাকার ৩ শিশু। এ সময় জামাত আলী ওই ৩ শিশুকে ডাক দেয়। জামাত আলী তাদের চকলেট দেয়ার কথা বলে দোকানের পেছনের একটি কক্ষে যেতে বলে।

তার ডাকে সাড়া দিয়ে শিশুরা ওই ঘরে গেলে দরজা বন্ধ করে দেয় জামাত আলী। কিছুক্ষণ পর দোকানের সামনে পথচারীরা চিৎকারে শুনে দোকানের পেছনের ঘরের দরজা খুলে ওই ৩ শিশুকে উদ্ধার করেন। এ সময় জামাত আলীকে ধরে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শিশুদের গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান স্থানীয়রা।

লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক বলেন, অভিযুক্ত জামাত আলীকে আটক করে থানায় আনা হয়েছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা