সারাদেশ

চাঁদপুরের বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে চলা যাত্রীবাহী বাস দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুর্ঘটনাকবলিত বাসের পেছনের অন্য আরেকটি বাস থেকে ধারণ করা হয়েছে। তবে কে তা ধারণ করেছেন তার পরিচয় ঘটনার একদিন পার হলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এদের একজন শাহরাস্তির নাওড়া গ্রামের বীভা রানী দাস এবং কুমিল্লার নিমসারের গীতা রানী দাস। এই দুজন পরস্পর আত্মীয়। এই দুর্ঘটনায় বাসের আরো বেশ কয়েকজন যাত্রী আহত হন।

পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের বাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, খুব বেপরোয়া গতিতে চলার কারণে এমন দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

দেশের বিশিষ্ট দারুশিল্পী সমীরণ দত্ত জানান, এই দুর্ঘটনায় তার বড়বোন নিহত হন। এর আগে আরেক দুর্ঘটনায় কয়েক বছর আগে তার বোনের স্বামীও নিহত হন।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বোগদাদ পরিবহনের বাসগুলো প্রায় এমন বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনার শিকার হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা