সারাদেশ

মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী পারুল বেগমকে (৪২) হত্যার অভিযোগে উঠেছে। এই ঘটনায় স্বামী আলমগীর খানকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে তাকে আটক করা হয়।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশীপুর গ্রামে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত স্বামী আলমগীর খানের সাথে স্ত্রী পারুল বেগমের
পারিবারিক কলোহ চলছিল। সেই ঘটনায় তাদের মধ্যে গত ৬ মাস আগে তালাক (ডির্ভোস) হয়ে যায়। পরে ৩ দিন আগে পুনরায় দু’জনের মধ্যে মিল হলে বিয়ে করেন তারা।

রোববার দিবাগত রাত ১টার দিকে দু’জনের মধ্যে আবারও কলোহ শুরু হয়। এসময় দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘাটে। ধারণা করা হচ্ছে স্ত্রী পারুল বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী আলমগীর খান। তাদের চিকিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে পারুলকে মৃত পরে থাকতে দেখে রাতে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত আলমগীর খানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত পারুল বেগমের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম ব্যাপারির ছেলে। তারা কাশিপুর এলাকায় মালেক ব্যাপারীর জমি ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করে আসছিল।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, রাতে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতের অভিযোগে নিহতের স্বামী আলমগীর খানকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা