সারাদেশ

আ. লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় আল মুনসুর নামে এক আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়, আল মুনসুর বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর দুওসুও ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। ছবিতে দেখা যায়, মুনসুর বিভিন্ন স্টাইলে দিনে-রাতে মাদক সেবন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আল মুনসুর লাহেরী বাজারে মাদক ব্যবসার গডফাদার। আর পুরো জেলায় ফেন্সিডিল, ইয়াবা, মদসহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সরবাহ করে থাকেন তিনি। তাকে সহযোগিতা করার জন্য একটি গ্যাং রয়েছে। জেলার তরুণ, যুবক, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও তার কাছ থেকে মাদক ক্রয় করে। আল মুনসুর আওয়ামী লীগ করেন বলে ভয়ে কেউ তাকে কিছু বলতে পারে না। ক্ষমতার দাপটে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেন।
এ বিষয়ে আল মুনসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। মুনসুরের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান বলেন, এখন পর্যন্ত আল মুনসুরের ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা