সারাদেশ

‘মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার’

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ‘মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার’ এই শ্লোগানকে সামনে রেখে উপকূলের কৃষকদের আরও প্রযুক্তি নির্ভর কৃষি কাজ করার জন্য আগ্রহী করার লক্ষ্য নিয়ে সম্প্রতি ভোলা চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদফতরের এর মহাপরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ । সমাবেশে বক্তরা বলেন, উত্তর অঞ্চলের পরে দ্বীপ জেলা ভোলা বাংলাদেশে কৃষি সেক্টোরে খাদ্য ও সবজি উৎপাদন করে দেশের চাহিদা পূরন করছে। তাই এই জেলার কৃষকদের এখন প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্ব দিতে হবে। এতে কম সংখ্যাক জনবলে অধিক ফলস চাষাবাদ করা সক্ষম হবে।

এসময় প্রধান অতিথি ভাষনে কৃষি সম্প্রসারন অধিদফতর-এর মহাপরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ বলেন, বর্তমানে কৃষি জমির আয়তন দিন দিন কমছে। তাই ফসলের জাত পরিবর্তনের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করার আহবান জানান।

এসময় তিনি বলেন, কৃষকদের প্রযুক্তি সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য ৩ হাজার ২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের যান্ত্রিকিকরন করা হবে। কৃষকদের ধান কাটার মেশিন সহ নানা উপকরন দেয়া হবে স্বল্প ভুর্তকির মাধ্যমে। আগামী দিনের খাদ্য ঘাটতি পূরনে সহায়ক হিসাবে কাজ করবে।

মহাপরিচালক আরও বলেন. দেশে বর্তমানে দেশে পোনে ৪ কোটি টন চাল হচ্ছে। সেটা আগামী দিনে বাড়িয়ে ৬ থেকে ৭ কোটি টন বাড়াতে হবে। বর্তমানে কৃষি সেক্টোরকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। আর এই সফল করতে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানায়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ জাহিদুল আলম,কৃষিবিদ মো: আইউব আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভোলা কৃষি সম্প্রসারন অধিফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবু এনায়েত উল্লাহ। অনুষ্ঠানের সভাপত্বিত করেন কৃষি সম্প্রসারন অধিদফতরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন।

সান নিউজ/আদিল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা