সারাদেশ

কিশোরগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের পারভেজ আহমেদ ওরফে উমায়ের স্ত্রী শাহনাজ (২৮) এবং তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়তি (১২)।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামে নিহতদের বাড়ির দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৩ থেকে ১৪ বছর আগে উমায়ের সাথে যশোর জেলার শাহনাজের বিয়ে হয়। সম্প্রতি উমায়ের নরসিংদীতে আরেকটি বিয়ে করেছেন সন্দেহে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে নিহতদের বসতঘরে এক দড়িতে মা-মেয়েকে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, মা ও মেয়ের লাশ উদ্ধারের সময় শাহনাজের স্বামী উমায়েরকে বাড়িতে পাওয়া যায়নি।

মুজিবুর রহমান বলেন, মা ও মেয়ের লাশ উদ্ধারের সময় শাহনাজের স্বামী উমায়েরকে বাড়িতে পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা