সারাদেশ

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে গুডহার্ট ইন্টারন্যাশনাল 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে হাড় কাপানো শীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গুডহার্ট ইন্টারন্যাশনাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২৯ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় দুস্থ শীতার্ত মানুষের হাতে শীত নিরাবণের জন্য কম্বল তুলে দেন সংগঠনটি।

এতে পাহাড়ি-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে শীতার্ত প্রায় ২০০ নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয় শীতের উষ্ণতার কম্বল। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও নবনির্বাচিত খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

সংগঠনের স্বেচ্ছাসেবক অমিত বিশ্বাস সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুরুল্লাহ হিরো, সাংবাদিক আবু দাউদ, নবনির্বাচিত কাউন্সিলর রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন।

গুডহার্ট ইন্টারন্যাশনাল এর সেচ্ছা সেবক ও অনুষ্ঠানের সভাপতি অমিত বিশ্বাস তাদের সংগঠনটি প্রতিবছর পথ শিশু, অসহায় ও দুস্থদের জন্য কাজ করে যাচ্ছে জানিয়ে তাদের উদ্দেশ্য কোন শিশু, অসহায় দুস্থ লোকেরা যেন শীতে কষ্ট না পায়, যেন অসাহারে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানান।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা