সারাদেশ

মাদার তেরেসা গোল্ডেল‌ অ্যাওয়ার্ড পেলেন শাহনাজ সুলতানা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : সমাজ সেবায় বিশেষ অবদান ও মানব কল্যাণে স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ও এসএস ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা।

সম্প্রতি ঢাকাস্থ সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ তাকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার প্রদান করে। এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী। এছাড়াও প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদসহ দেশের গুণী ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

শাহনাজ সুলতানা জানান, মানুষের ভালবাসায় সিক্ত আমি। সমাজের মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই। তারাই স্বীকৃতি পেলাম। এতে আমি নিজের ভালো কাজের স্বীকৃতি পেলাম। আমি খুশি। তিনি সব সময় মানুষের পাশেই থাকতে চান বলে এ সময় জানান। তিনি আরো জানান, ২০১৫ সাল থেকে থেকে মানব কল্যাণে কাজ শুরু করেন।

শুরুটা কিশোরীদের মাঝে হাতের তৈরি স্যানিটারি প্যাড বিতরণের মাধ্যমে। প্রতিটি হাইস্কুলে স্যানিটারি প্যাড কর্নার কার্যক্রম শুরু করে পরে তা প্রসারে অসহায় বৃদ্ধ, মহিলা, শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলগামী করার চেষ্টা, দারিদ্র শিক্ষার্থীদের স্বপ্নপূরণ থেকে করোনায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।

তিনি দু'টি জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, সেই সাথে একটি ছেলে এবং একটি মেয়েকে পড়ালেখার দায়িত্ব নিয়ে এবার এইচএসসি-তে ভর্তি করিয়েছেন। ব্যক্তিগত তহবিল থেকে কোভিট-১৯ এ সচেতনতা কার্যক্রম ও দারিদ্র্য জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। তিনি কোভিট-১৯ এর প্রকোপে নিজের স্বামীকে হারিয়েও দমে যাননি বরং হারানোর আপনজনের অনুপ্রেরণা নিয়ে সামনের দিনে আরো অসংখ্য পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এরই স্বীকৃতি হিসেবে গত ২৩ জানুয়াররি ২০২১ শরিবার জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মাদার তেরেসার অ্যাওয়ার্ড পেয়েছেন বলে তিনি জানান।

সান নিউজ/এএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা