ছবি: সংগৃহীত
জাতীয়

মাদার তেরেসা শান্তি পুরস্কার পেলেন সোনিয়া দেওয়ান

এস এম সাইফুল ইসলাম কবির: বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে মাদার তেরেসা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ঢাকা নিউজ টুয়েন্টিফোর ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দুঃস্থ অসহায় নারী ও শিশু কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি।

আরও পড়ুন: বেনাপোলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি অডিটোরিয়াম কনফারেন্স হলে বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বিশিষ্ট সাংবাদিক এম শিমুল খানের সঞ্চালনায় ও বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আরও পড়ুন: ৪১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নুর আফরোজ আলী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ফোরামের মহাসচিব মো. রেজাউল ইসলাম রাজু।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আব্দুস সালাম খান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, দুঃস্থ অসহায় নারী ও শিশু কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

এ অনুষ্ঠানে দেশের ১৬ জন গুনী মানুষকে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা শান্তি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনের মাধ্যমে দেশের অসহায় মানুষকে রক্তদান করা হয়ে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা