সংগৃহীত ছবি
জাতীয়

ভিসানীতি নিয়ে পুলিশ চিন্তিত নয়

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে পুলিশ চিন্তিত নয় জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, এটি বাংলাদেশ পুলিশের কোনো বিষয় নয়।

আরও পড়ুন : শিশুরা গড়ে উঠলে বিশ্ব শান্তিময় হবে

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যুক্তরাষ্ট্রে আমি কখনও যাইনি, যাওয়ার ইচ্ছাও নাই। আমি যোগদান করে পুলিশের মধ্যে চিন্তিত হওয়ার মতো এ ধরনের কোনো কিছু দেখিনি।

আরও পড়ুন : মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অভিবাসী নিহত

তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে সেজন্য যা প্রয়োজন ডিএমপির পক্ষ থেকে করা হবে।

হাবিবুর রহমান বলেন, যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলো খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুই সিটির সঙ্গে একযোগে এই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। গণপরিবহনের চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেব।

আরও পড়ুন : দক্ষিণের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

তিনি বলেন, যদি কারও বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হোক পুলিশের বাবা হোক অপরাধী অপরাধীই।

তিনি আরও বলেন, ডিএমপির থানাগুলোতে সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইনের সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মহানগর কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন। ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এছাড়া ডিবিতে (গোয়েন্দা পুলিশ) গিয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। সমস্যা সমাধান করবো।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা