সারাদেশ

নিজের পোস্টার সরিয়ে পরিচ্ছন্ন কাজের উদ্বোধন নতুন মেয়রের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় নিজের পোস্টার অপসারণ করে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি সকল নবনির্বাচিত কাউন্সিলর ও চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের পোস্টার অপসারণের নির্দেশ দেন।

উদ্বোধনের সময় রেজাউল করিম চৌধুরী বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে আমি উদ্যোগী হবো। চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে পোস্টার অপসারণের ব্যাপারে বলা হয়েছে। একইসঙ্গে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও নিজ নিজ এলাকা থেকে আজ ও আগামীকালের মধ্যে সব পোস্টার অপসারণ করতে বলা হয়েছে।

তিনি ক্লিন ও গ্রিন সিটি গড়তে নগরবাসীর সহায়তা কামনা করেন।

এদিকে চসিক নির্বাচন উপলক্ষে টাঙানো প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণেরও নির্দেশ দিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এরপর এসব ব্যানার ও পোস্টার অপসারণে কাজ শুরু করেছে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা