সারাদেশ

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোস্তফা রহমান মধু (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মধু ওই ট্রাক্টরে হেলপারের কাজ করতো।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের ফকিরহাট কওমী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধু ওই ইউনিয়নের বরকতপুর গ্রামের দক্ষিণপাড়ার মকবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইটভাটার মাটি ও ইট পরিবহনের জন্য গ্রামীণ প্রতিটি রাস্তায় বেপরোয়াভাবে দাপিয়ে বেড়ায় এই কাঁকড়া। স্থানীয় কৌশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ট্রাক্টরটি ইটপরিবহন করছিল। বিকেল সাড়ে ৩টার দিকে ফকিরহাট কওমি মাদ্রাসার সামনে ট্রাক্টরের হেলপার মধু মিয়া পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছে।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সান নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএল/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা