সারাদেশ

রংপুরে করোনায় আক্রান্ত ১১ 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে শুক্রবার (২৯ জানুয়ারি) নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৭শ ২১ জন আক্রান্ত এবং ৩শ ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৯শ ৪৪ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে ৫, রংপুরে ২, পঞ্চগড়ে ১, লালমনিরহাটে ১, ঠাকুরগাঁয় এবং গাইবান্ধা ১ জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, শুক্রবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৬শ ৭০ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৯ জন আক্রান্ত ও ৭১ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ ৪ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ ৫৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ ২৩ জন অক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৯ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ ৬৩ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭শ ৮৫ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৪ হাজর ৯শ ৩ জন। একই সময়ে ৫৫ জনসহ মোট ৯১ হাজার ৫শ ৭৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা