সারাদেশ

সন্ত্রাসীদের কোপে শ্রমিকলীগ নেতা হাসপাতালে 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে কামাল হোসেন (৩৫) নামে এক শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকদ্দস গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ ও যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারী হাসপাতালে কামালকে দেখতে যান।

আহত কামাল মকদ্দস গ্রামের আবুল বাশারের ছেলে ও পার্বতীনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। দলীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজনই কামালের ওপর হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানা গেছে। হামলায় কামালের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চিকিৎসাধীন কামাল জানায়, বিকেলে ঘর থেকে বের হয়ে ছেলেকে নিয়ে তিনি দোকানে যায়। বাড়ি ফেরার পথে কয়েকজন লোক ব্যাটারি-চালিত সিএনজিযোগে এসে তাকে বাগানের ভেতরে নিয়ে যায়। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করা হয়। আহত অবস্থায় তাকে ফেলে রেখে দ্রুত হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মুখোশ পড়া থাকায় হামলাকারীদের তিনি চিনতে পারেননি।

জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ বলেন, ঘটনাটি মর্মান্তিক। যে বা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ নামে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন গ্য...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা