সারাদেশ

সরাইলে নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নারী ও শিশুর স্বাস্হ্য উন্নয়ন বিষয়ক বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ১১টায় সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় কর্মমুখী সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান ইসমাইল হাসান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন সরাইলের সদর উপজেলার ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল, সৈয়দটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা ইয়াসমিন, চুন্টা বড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী ওয়াস্তি প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, কাজি, শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবীসহ ৫৫ জন অংশগ্রহণ করেন। কর্মশালাটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতা ও কর্মমুখী
সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা