সারাদেশ

রাঙামাটি পৌর নির্বাচন : দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচন ২০২১ অনুষ্ঠিতব্য যাচাই বাছাই এর শেষ দিনে ২ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

পৌরসভার ৪নং ওয়ার্ডের (বিএনপি) সমর্থিত কাউন্সিলর মোঃ শহীদ চৌধুরী ও ৬নং ওয়ার্ডে (জেএসএস) সমর্থিত কাউন্সিলর প্রার্থী পলাশ কুসুম চাকমার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

২ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার সুনিশ্চিত করেছেন, জেলা নির্বাচন অফিসার মোঃ জাহেদুল ইসলাম। বুধবার (২৭ জানুয়ারি) ৫মেয়র প্রার্থী, ৪১কাউন্সিলর পুরুষ ও ১৯ মহিলা কাউন্সিলর এর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এদিকে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং আওয়ামী লীগের বিকল্প প্রার্থী অমর কুমার দে বলেন, আমার প্রার্থীতা নিয়ে অনেক নাটক হয়েছিল। প্রার্থীতা বাতিল ঘোষণার পর আপীলের মাধ্যমে প্রার্থীতা পুনঃবহাল রাখে নির্বাচন কমিশন। তাই আমি আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী নহে আমি আওয়ামী লীগের বিকল্প প্রার্থী। আমি নির্বাচনী মাঠে আছি শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো।

জেলা নির্বাচন অফিসার মোঃ জাহেদুল ইসলাম বলেন,যাচাই বাছাই শেষ দিনে ২জন কাউন্সিলর প্রার্থ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৮ জানুয়ারি থেকে ওপেন প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা