সারাদেশ

মাসুদের প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: আসছে ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী কেএম মাসুদকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রিটকারীর পক্ষের আইনজীবী আক্তার রসুল মুরাদ। তিনি জানান, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে তাকে এখন প্রতীক বরাদ্দ দিতে আইনি আর কোনো বাধা নেই।

ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীকে প্রতীক বরাদ্দের দেয়া আদেশ স্থগিত চেয়ে কেএম মাসুদের করা আপিল আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আর কেএম মাসুদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সাথে ছিলেন আইনজীবী মো. আক্তার রসুল মুরাদ, নুসরাত ইয়াসমিন, মো. মোসাদ্দেক বিল্লাহ, আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও নুরে আলম সিদ্দিকী সোহাগ।

গত ১৩ জানুয়ারি ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচন ২০২১ এর মেয়রপ্রার্থী কে এম মাসুদকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কে এম মাসুদের প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের আদেশ কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঝালকাঠির জেলা প্রশাসক, ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা, নলছিটি পৌরসভাসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

নলছিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী কে এম মাসুদের দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অদেশ দেয়।

আপিল বিভাগের আদেশের পর আইনজীবী আক্তার রসুল মুরাদ বলেন, হাইকোর্টের দেয়া আদেশের পর ওইদিনই রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করে। ওই আবেদন শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের চেম্বারজজ আদালত হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছিল। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করেন কেএম মাসুদের আইনজীবী। আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আপিল আদালত।

এর আগে গত ৩ জানুয়ারি সাবেক মেয়র কে এম মাসুদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে জেলা নির্বাচন কমিশনে আপিল করেন মাসুদ। পরে গত ৭ জানুয়ারি এটি বাতিলের আদেশ বহাল রাখেন জেলা আপিলেড কর্মকর্তা (ডিসি)। সেই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা