সারাদেশ

ফরিদপুর জেলা ছাত্রলীগের কমিটিতে রয়েছে বিবাহিত ও মামলার আসামি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ১৯ জানুয়ারি ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে বিবাহিত এক তরুণকে। এছাড়াও ওই কমিটিতে দুই সহ-সভাপতিসহ তিনজন রয়েছেন ফরিদপুরের বহুল আলোচিত জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা মামলার আসামি।

এরই প্রতিবাদ ও বির্তকিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কয়েক ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফরিদপুর প্রেসক্লাবের সমানে মুজিব সড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় এই কর্মসূচি পালন করে তারা।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, সদ্য অনুমোদিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে ছাত্রদলের এজেন্ট, যুবদলকর্মী, বিবাহিত, সন্ত্রাসী ও জেলা আওয়ামী লীগ সভাপতি বাড়িতে হামলার মামলার আসামি রয়েছে। এই কমিটিকে কোন ভাবে আমরা মেনে নেবো না। তারা

উল্লেখ করে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে কিভাবে এই কমিটি অনুমোদন করা হলো। তাদের দাবি অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে পরিচ্ছন্ন কমিটি দেওয়ার।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা