সারাদেশ

বৈদেশিক ও কর্মসংস্থান মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বিদেশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ২৪ জানুয়ারি অনুপস্থিতিতে ওই মামলায় ২ বছরের সাজা দেয় আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন আদালতের বিচারক মিজানুর রহমান।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মঈন উদ্দীন গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের সালাউদ্দীনের ছেলে আলমগীর হোসেনকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর প্রস্তাব দেয় চেয়ারম্যান। ইতালিতে পাঠানোর নাম করে দু দফায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয় চেয়ারম্যান মঈন। পরে আলমগীরকে ইতালী না পাঠালে নানাভাবে অনুরোধ করার পরও সন্তুষ্ট না হলে দামুড়হুদা মডেল থানায় একটি চেয়ারম্যান মঈন উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের ৩০ মে বৈদেশিক কর্মস্থান ও অভিবাসী আইনে মঈন উদ্দীনকে একমাত্র আসামী করে মামলাটি দায়ের করে প্রতারিত আলমগীরের ভাই মিজানুর রহমান।

এরপর থানা থেকে চার্জশিট প্রেরণের পর আদালত ৩ স্বাক্ষীর স্বাক্ষ্য পরীক্ষা নিরীক্ষা শেষে গত ২৪ জানুয়ারি মঈন উদ্দীনের অনুপস্থিতিতে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এদিকে, সাজাপ্রাপ্ত মঈন উদ্দীন মঙ্গলবার (২৬ জানুয়ারি) আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকালেই জেলা কারাগারে নেয়া হয়েছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা