সারাদেশ

নাটোরে নৈশপ্রহরীকে বেঁধে ১০ দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বাগাতিপাড়া এক নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১০টি দোকানের তালা ভেঙে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার তমালতলা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় অপর একটি দোকানের তালা ভাঙলেও সে দোকান থেকে কোন অর্থ খোয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সংঘবদ্ধ ডাকাত এর একটি দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে আসে। এ সময় তিনজন নৈশপ্রহরী তাদেরকে বাধা দেবার চেষ্টা করলে নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রেখে বড় বড় দশটি দোকানের তালা ভেঙে মূল্যবান সম্পদ ও ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা-পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সংঘবদ্ধ ডাকাতদল কে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা