সারাদেশ

মুজিব শতবর্ষে নতুন আশ্রয় পাচ্ছেন মেহেরপুরের ৬৩টি পরিবার

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের ষাটোর্ধ জিন্নাত আলী। পেশায় ছিলেন একজন কাঠুরিয়া। সংসারে রয়েছে স্ত্রী ও দু’মেয়ে। বছর পনের আগে হঠাৎ পঙ্গু হয়ে পড়েন তিনি। আয় রোজগারের পথটি বন্ধ হয়ে যায় তার। সেই সাথে বন্ধ হয়ে যায় দু বেলা দু’মুঠো ভাতের নিশ্চয়তা। শেষ পর্যন্ত বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে কোন মতে সংসারের চাকা সচল রাখেন জিন্নাত আলীর স্ত্রী পারুলা খাতুন। এ অবস্থায় একটি ঝুপড়ি ঘরে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে গোটা পরিবারটি বেঁচে আছেন। অবশেষে মুজিব শতবর্ষে জিন্নাত আলীকে একটি ঘর উপহার দিচ্ছেন সরকার।

এদিকে রামনগর গ্রামের আব্দুর রশীদের স্ত্রী তহমিনা খাতুনও পাচ্ছেন একটি দুর্যোগ সহনীয় ঘর। বছর পাঁচেক আগে আব্দুর রশীদ পঙ্গুত্ব বরণ করেন। নিজের কোন জমি নেই। অন্যের জমিতে একটি ঝুপড়ি ঘরে তার বসবাস। শুধু জিন্নাত আলী কিংবা তহমিনা নয়, তার মতো জেলার ৬৩ টি অসহায় ও ভূমিহীন পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনীয় ঘর।

জেলা প্রশাসন অফিস সুত্রে জানা গেছে, জেলার তিনটি উপজেলায় ভূমিহীন ও অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এর মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রথম ধাপে ২৯ টি দ্বিতীয় ধাপে ২৪ টি এবং ১০টি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের ব্যায় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

ইতোমধ্যে নির্মাণ কাজ সিংহভাগ সমাপ্ত হয়েছে। চলতি মাসে সকলেই নতুন ঘরে উঠবেন। ঘরে দুটি শয়ণ কক্ষ, একটি রান্না ঘর ও একটি বাথরুম রয়েছে।

জিন্নাত আলীর স্ত্রী পারুলা খাতুন জানান, স্বামী পঙ্গু হবার পর চোখে মুখে হতাশার ছায়া দেখতে পান তিনি। পরের বাড়িতে ঝিয়ের কাজ আর মেয়ের তৈরী বাজারের ব্যাগ তৈরী করে কোনমতে সংসার চলে। নিজের জমি নেই তাই টেকসই ঘর নির্মাণ তার দুঃস্বপ্ন। হঠাৎ জানতে পারেন সরকার তাদেরকে ঘর নির্মাণ করে দিচ্ছেন। নতুন পাঁকা বাড়িতে উঠবেন। এর চেয়ে আর আনন্দের কিছু নেই বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক ড. মনসুর আলম খান জানান, মুজিব শতবর্ষে সরকারের অঙ্গীকার ছিল কোন লোক গৃহহীন থাকবে না। সেমতে ভুমিহীন অসহায় পরিবারকে ঘর দেয়া হচ্ছে। প্রতিটি ঘরই বেশ টেকসই। আগামী জমি আছে ঘর নাই তাদেরকেও ঘর নির্মাণ করে দেয়া হবে।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা