সারাদেশ

লক্ষ্মীপুরে স্বপ্নের ঠিকানা পাবে দুইশ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : আগামী ২৩ জানুয়ারি মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে দুইশ ভূমিহীন ও গৃহহীনরা পাবে স্বপ্নের ঠিকানা নামে বসবাসের উপযোগী ঘর নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক 'প্রেস ব্রিফিং' এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনা উপহার’ এ স্লোগানকে নিয়ে মূল 'প্রেস ব্রিফিং' অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাহিদুল ইসলামের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক মো. জহির উদ্দিন, মো. কামাল উদ্দিন হাওলাদার, এমজে আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জাতীয় দলের ক্রিকেট খেলোয়ার ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান হাসাম মামুদকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করবে বলে জানান জেলা প্রশাসক আকন্দ।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা