সারাদেশ

শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর চা বাগানের ৫ নং লেবার লাইনে মোবাইল ফোনে গান বাজানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। এই ঘটনায় জড়িত ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে মির্জাপুর চা বাগানে এই ঘটনাটি ঘটেছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, বড় ভাই রঞ্জিত কয়রা (২৮) এর স্ত্রী মোবাইল ফোনে একটি স্পিকার সংযুক্ত করে উচ্চসরে গান বাজাচ্ছিলেন। এতে বিরক্ত হয়ে বাধা দেন রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত কয়রা (২৫) । আপত্তির পরও গান বন্ধ না করায় সঞ্জিত বড় ভাইয়ের স্ত্রীর মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলেন। বিকেলে রঞ্জিত কয়রা কাজ শেষে বাড়ি ফিরলে স্ত্রীর মোবাইল ফোন ভাঙার বিষয়টি জানতে পারেন। এ বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক বেধে যায়। এক পর্যায়ে সঞ্জিত কয়রা দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় প্রতিবেশীরা রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, বিষয়টির তদন্ত চলছে অভিযোগ পেলে হত্যা মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা