সারাদেশ

শৌখিন কৃষক ফসিউল আলম

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ১নং ওয়ার্ডের একজন শৌখিন কৃষক ফসিউল আলম।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বলা হয়ে থাকে কৃষির উপর নির্ভর করে দেশের অর্থনীতির বিরাট একটা অংশ। তবে শিল্প ক্ষেত্রও এখন পিছিয়ে নেই। বাংলাদেশের অর্থনীতির এক অংশ আমরা এখন শিল্প থেকে পাই। তারপরেও আমরা কৃষির উপর নির্ভরশীল কেননা মানুষের মৌলিক চাহিদার একটা উপাদান খাদ্য। আর সেই খাদ্যশস্য আসে আমাদের কৃষি থেকেই।

ফসিউল আলম পেশায় একজন কৃষক। তবে তিনি একজন শৌখিন কৃষক বললেও ভুল হবে না। কারণ সাধারণত কৃষকরা ধান চাষের উপর বেশী নজর রাখে। কিন্ত ফসিউল আলম ভিন্ন চাষাবাদে আগ্রহী বেশী। তিনি ধান চাষ করেন না তা নয়। ধান চাষের পাশাপাশি তিনি বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনে মনোযোগীও বটে।

ফসিউল আলম এ বছর ৭.২ বিঘা জমির ওপর করেছেন বিভিন্ন ফসল উৎপাদন তার মধ্যে উল্লেখযোগ্য লেটুস, সরিষা, রেড ক্যাবেজ, ব্রুকলি, বিট, ড্রাগন ফল, থাই বার মাসি লেবু, লিচু, আপেল কুল, ভাউকুল, আম, জাম্বুরা, কাঁঠাল, কলাসহ বিভিন্ন মৌসুমি ফল ও খাদ্যশস্য উৎপাদন করেন তিনি।

তিনি বলেন, কৃষক বাঁচলে, বাঁচবে দেশ স্লোগান থাকলেও কৃষকরা তাদের ন্যায্য সরকারি পর্যায় থেকে তেমন কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না। দেশের ধনী ব্যক্তিবর্গ টাকা দিয়ে খাদ্যশস্য ক্রয় করেন কিন্তু তারা ভুলে যায় এই খাদ্যশস্য কে বা কারা উৎপাদন করছে।কৃষকদের জন্য উপজেলা থেকে প্রকল্প বাস্তবায়ন করা হয় কিন্তু ঐ প্রকল্পের মাত্র ১ অংশ কৃষকরা পায় বাকি অংশ কর্তন হয়ে থাকে। যদি কৃষকরা উৎসাহ পাই সরকারিভাবে সহায়তা পাই তাহলে আমাদের দেশে আরও বেশী উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।

সমাজের বিত্তবানরা আমাদের মতো কৃষকদের ঘৃণা করে, চাষী বলে উপহাস করে কিন্তু এই চাষীরা না থাকলে তাদের মতো বিত্তবানরা না খেয়ে থাকতে হতো। আমি আশা করবো কৃষকদের সবাই উৎসাহ দিবে ফলে তারা উৎপাদন বৃদ্ধি করবে এবং দেশ অর্থনৈতিক ভাবে আরও এগিয়ে যাবে।

ভিনদেশী ফল ও ফসল উৎপাদনে আগ্রহ কোথা থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার পূর্ববর্তী অভিজ্ঞতা ছিল তার সাথে আমাদের উপজেলা কৃষি অফিসার ওয়াহিদ স্যারের পরামর্শে লেটুস, ব্রুকলি, রেড ক্যাবেজ চাষে উদ্বুদ্ধ হই। তিনি আমাকে উৎসাহ ও পরামর্শ দেওয়ায় আমি ভিন্ন দেশী কিছু ফল ও সবজি চাষ করতে আগ্রহী হই এবং সফলতাও পেয়েছি। কৃষকরা সঠিক তথ্য ও সহযোগিতা পেলে যে কোন ফসল উৎপাদন করতে পারবে আমি আশা রাখি। সরকারকে কৃষকদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা