সারাদেশ

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : থানচি উপজেলার থানচি-লিক্রি সড়কের তিন কিলোমিটার নামক স্থানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিক্রি সড়কের তিন কিলোমিটার স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও ৫ জন আহত হয়।

ওসি মো. সাইফুদ্দিন জানান, নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা