সারাদেশ

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৫২ যুক্তরাজ্য প্রবাসী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন আরও ১৮০ যুক্তরাজ্য প্রবাসী।

এদের মধ্যে সিলেটের ১৫২ জন। অপর ২৮ জনকে নিয়ে ঢাকায় গেছে বিমানের বিজি-২০২ ফ্লাইট। সিলেটের সব লন্ডনীকে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটের যাত্রীদের নামিয়ে দিয়ে অপর ২৮ জনকে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

সিলেটের ১৫২ জন যাত্রীকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলে পাঠানো হয়েছে।

সান নিউজ/একে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা