সারাদেশ

রংপুর বিভাগে কমছে করোনা আক্রান্তের সংখ্যা 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : কোভিড-১৯ সংক্রমণ হবার পর দীর্ঘ ৯ মাস পর রংপুর বিভাগের ৮ জেলায় করোনা পজেটিভ শুন্যে নেমে এসেছে। গত ১০ দিনে রংপুর বিভাগে করোনা পজিটিভ হয়েছে মাত্র ৫৬ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পিসিআর ল্যাব প্রধান অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় গত ১০ জানুয়ারি ১২০টি নমুনার বিপরীতে পজেটিভ হয়েছে ৭ জন, ১১ জানুয়ারি ১২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ হয়েছে ৫ জন, ১২ জানুয়ারি ১৮০টি নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ হয়েছে ৫ জন। একইভাবে ১৩ জানুযারি পজেটিভ হয়েছে ৭ জন, ১৪ জানুয়ারি ৭ জন, ১৫ জানুয়ারি ৬ জন, ১৬ জানুয়ারি ২ জন, ১৭ জানুয়ারি ৫ জন ১৮ জানুয়ারি ৩ জন, ১৯ জানুয়ারি একজনও পজেটিভ হয়নি এবং বুধবার দুইজন শনাক্ত হয়েছেন।

এদিকে, করোনা সংক্রমণের পর দীর্ঘ ৯ মাসে রংপুর বিভাগের ৮ জেলায় করোনা পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৭শ ৪৯ জনের এর মধ্যে করোনা পজেটিভ হয়েছে ১৫ হাজার ৬শ ৩৭ জনের। সুস্থ হয়েছে ১৪ হাজার ৭শ ৫৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩শ ২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে ১শ ৮ জন এর পরেই রয়েছে রংপুর জেলা এখানে মারা গেছে ৭১ জন। সবচেয়ে কম মারা গেছে লালমনিরহাটে ১১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা, আহাদ আলী জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্ত্রের সংখ্যা কমতে শুরু করেছে এটা ভালো লক্ষণ। তবে পরীক্ষার হারও কমেছে। তার পরেও করোনায় আক্রান্তের হার কমছে বলে জানান তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, করোনা প্রতিরোধে ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহার করতে হবে সে জন্য সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি। এমনকি ভ্যাকসিন দেবার পরেও মাস্ক ব্যবহার করতে হতে পারে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা