সারাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন আন্দোলনে ছাত্রদের পিছন থেকে গোপনে মদদদাতা হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সুত্রে জানা যায়, বিশেষ সিন্ডিকেট সভায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের হৈমন্তী শুক্লা কাবেরীকে বরখাস্ত করা হয়েছে। আগামী শনিবার (২৩ জানুয়ারি) সিন্ডিকেটের সভায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার (১৮ জানুয়ারি) সিন্ডিকেট সভায় তাদের বরখাস্ত করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিন্ডিকেট সভায় তাদের স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, এ বিষয়ে তার কাছে কোনও নির্দেশনা আসেনি। তবে তিনি বলেন, একদিন পরেই সব কিছু জানতে পারবেন।

২০২০ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বেতন-ফি কমানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এ সময় ২৭ জানুয়ারি খুবির জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইংরেজি ডিসিপ্লিনের পাচঁ শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠলে ৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এ আন্দোলনের সময় দুইজন শিক্ষকের সঙ্গে অসদাচরণ, একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি, উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে পোস্ট, তদন্ত কমিটির সাক্ষাৎকার গোপনে রেকর্ড করার অপরাধে বুধবার (১৩ জানুয়ারি) দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। আর এসব আন্দোলনে সমর্থন দেয়া ও বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভিন্ন আন্দোলনে ছাত্রদের পিছন থেকে গোপনে মদদদাতা হিসেবে ওই তিন শিক্ষককে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা