সারাদেশ

শ্রদ্ধা ভালোবাসায় শহীদ আসাদকে স্মরণ করলো সর্বস্তরের মানুষ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : ৬৯’এর গণঅভ্যুথানের মহানায়ক আমানুল্লাহ মো. আসাদুজ্জামান (শহীদ) আসাদকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলো সর্বস্তরের জনগণ।

বুধবার (২০ জানুয়ারি) শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়ায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

দিবসটি উপলক্ষে সকালে শহীদ আসাদের কবরে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ। এসময় ধারাবাহিক ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পলাশের সোমেন চন্দ পাঠাগার, গণমুক্তি কাউন্সিল, ছাত্র ফেডারেশন, হাদিরদিয়া উৎযাপন কমিটি, শিবপুর উপজেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনজুর এলাহী, নরসিংদী জেলা ছাত্রলীগের পক্ষে হাসিবুল হাসান মিন্টু, শিবপুর প্রেসক্লাব, সরকারি শহীদ আসাদ কলেজ ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এসময় শহীদ আসাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ আসাদ গার্লস কলেজ ও সরকারি শহীদ আসাদ কলেজসহ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করে বিভিন্ন সংগঠন।

এসময় বক্তারা বলেন, শহীদ আসাদ গণমানুষের পক্ষে মুক্তির আন্দোলন করেছেন। আন্দোলন করতে গিয়ে শহীদ আসাদ মৃত্যু বরণের দীর্ঘদিনেও তার স্মৃতি ধরে রাখতে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি কোনো পক্ষ থেকে। তাই শহীদ আসাদ সম্পর্কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শহীদ আসাদের নামে একটি জাদুঘর নির্মাণ, জাতীয় ছুটি ঘোষণ ও তার নামে একটি পদক চালু করার হোক।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা