সারাদেশ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বেলকুচির মেয়র রেজা 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজাকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। এরপর থেকে দলের একাংশের নেতাকর্মী, নবনির্বাচিত কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তার বাসভবনে ভিড় করছেন। অনেকে সাজ্জাদুল হক রেজার বাসভবনের নিচে ফুল নিয়ে অপেক্ষা করছেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের 'ছয়দানা ভিলা' রেজার নিজ বাসভবনের সামনে এ চিত্র দেখা যায়।

ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে আসেন সমাজসেবক আবু মুসা, সবুজ সরকার, সহিদুল ইসলামসহ কয়েকজন। তারা বলেন, নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে আগামীদিনে সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।

বেলকুচি কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা এই প্রতিবেদককে বলেন, আমাদের বেলকুচি স্কুল কলেজের উন্নয়ন হলে শিক্ষার মান উন্নত হবে। এর জন্য বেলকুচির শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি পৌর এলাকার উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।

সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে বেলকুচি পৌরসভার নবনির্বাচিত (বেসরকারিভাবে) মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। বেলকুচি পৌর এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর পৌরসভা উপহার দিতে পারবো।

প্রসঙ্গত, শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত বেলকুচি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী (নারকেল গাছ) প্রতিকে ১৮ হাজার ৩৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে ১২ হাজার ৭৮৭ ভোট পেয়েছেন। এদিকে বিএনপির প্রার্থী হাজী আলতাব হোসেন প্রামানিক (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৪০ ভোট।

রোববার (১৭ জানুয়ারি) সকালে নারকেল গাছ প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হক রেজা রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে নির্বাচনী ফলাফলের কপি গ্রহণ করেন। দুপুরে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের হয়ে নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর সহ সর্বস্তরের মানুষ তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা