ঈশ্বরগঞ্জে সাফল্যের সাথে ইউএনওর এক বছর পূর্ণ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে ইউএনওর এক বছর পূর্ণ

এহসানুল হক (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ : উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন।

আরও পড়ুন : ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলায় গত বছরের ০৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে যোগদান করেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ উপলক্ষে তার নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারীদে নিয়ে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলায় গত বছর ৭ সেপ্টেম্বর যোগদানের পর থেকে পাল্টে গেছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলস ভাবে নিয়োজিত আছেন তিনি। গত ১ বছরে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন।

ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ বাসীর নজর কেড়েছেন তিনি।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, জাতির জনকের শতবর্ষ পালনসহ করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

আরও পড়ুন : ব্যালটে হবে ভোট

এছাড়াও তিনি যোগদানের পর শুরু হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করেন। তার নজরদারির কারণে নির্বাচন পরবর্তী সংঘর্ষের তেমন কোনো ঘটনা ঘটেনি। মনোরম পরিবেশে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে শিক্ষার্থীদের নিকট মহামারী করোনা ভাইরাসের টিকা দেওয়া কার্যক্রম ও জন্ম নিবন্ধন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে সুশৃংখলভাবে টিকা প্রদান করেন তিনি।

অপরদিকে উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের ঘর দেওয়া কার্যক্রম তার কার্যালয় থেকে সরাসরি পরিচালিত হয়ে আসছে। এই প্রকল্পে উপকারভোগীদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এরকম নানাবিধ সফলতার মধ্য দিয়েই এক বছর পূর্ণ করলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন। ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাধারন মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন বলেন, মানুষ যেন তাদের প্রয়োজনীয় সরকারী সেবা সমূহ সঠিক ভাবে পেতে পারে তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করছি। সেই সাথে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা