সারাদেশ

নড়াইলে বালু শ্রমিককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় আজমল ফারাজি (৩৫) নামে এক বালুর জাহাজ শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত মোদাচ্ছের ফারাজির ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

পুলিশ ও তার পরিবারের সদস্যরা জানায়, আজমল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম এলাকায় নবগঙ্গা নদীতে বালুর জাহাজে কর্মরত ছিলেন মঙ্গলবার রাতে আজমলের লাশ তার সহকর্মী শ্রমিক মিল্টন তাদের বাড়িতে দিয়ে আসেন।

তখন পরিবারের সদস্যদের মিল্টন জানান, আজমল হৃদরোগে মারা গেছেন। পরে দেখা যায় আজমলের মাথায় আঘাতের চিহ্ন। বিষয়টি লোহাগড়া থানাকে জানানো হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য বুধবার (২০ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজ মালিক ডালিম ও শ্রমিক মিল্টনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা