ফাইল ছবি
সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) ভোররাতে ও সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে।

আরও পড়ুন: অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

নিহতরা হলেন, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক, জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)।

ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান আব্দুল মালেক এসময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মালিকের। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুন: মাটি চাপা পড়ে নিহত ১

অন্যদিকে সকাল ১০টার দিকে সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলনে গিয়েছিলেন সেলিম মিয়া ও জয়নাল মিয়া (৩৫)। এসময় বজ্রপাতে তাদের মুত্যু হয়।

নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা