সারাদেশ

মালিকানা জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের আব্দুল জব্বারের মালিকানার জমি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বরাবর অভিযোগে জানা গেছে, ১৯৯৮ সালে জব্বার ৩০শতক জমি ক্রয় করে। এরপর তার জমি সংলগ্ন প্রতিবেশী আইয়ুব আলীরা জমি ক্রয় করে। দুই জনের জমির মধ্যে দিয়ে রেকর্ডভূক্ত রাস্তা ছিল। তিস্তার কড়াল গ্রাসে রাস্তাটি দীর্ঘদিন পূর্বে বিলিন হয়ে যায়। তিস্তা নদী মরে যাওয়ায় বর্তমানে স্থানীয়রা রেকর্ড ভূক্ত রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেয়। বর্তমানে রাস্তাটি আব্দুল জব্বারের মালিকানা জমির মধ্যে দিয়ে নির্মাণ হচ্ছে।

জব্বারের দাবি রাস্তাটি আইয়ুব আলীদের জমির মাঝখান দিয়ে যাবে। তা না হলে জব্বারের ৬শতক মালিকানা জমি ঘাটতি হবে। স্থানীয়ভাবে ৬শতক জমি উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অভিযোগ করেছে জব্বার।

সহকারি কমিশনার ভুমি জানান একটি আবেদন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা