সারাদেশ

মৌলভীবাজারে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সারা দেশের ন্যায় চার দফা দাবি নিয়ে মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় ৮-১০ জন শিক্ষার্থী আহত হন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী জুবায়ের ও আতিফ জানায়, সকাল ১০টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে তারা একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে অবস্থান নেন।
একপর্যায়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ ছাত্রলীগ কর্মীরা সেখানে আসেন। পরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারপিট করেন। তাদের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আন্দোলনকারী শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি দাবি আদায়ের জন্য। হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন হামলা করে ব্যানার ছিনিয়ে নেয়। তারা বেশ কয়েকজনকে মারধর করে। এতে দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন’।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, রাস্তা দখল করে জনদুর্ভোগ তৈরি করায় তাদের সরিয়ে দিয়েছি।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, ‘আমি তাদের বলেছি তোমাদের দাবির সঙ্গে একমত। তোমরা রাস্তা আটকিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলো না। পরে তারা সেখান থেকে চলে যায়।’

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা