সারাদেশ

নড়িয়ায় মেয়র প্রার্থী আজাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা  

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : ‘আমার নড়িয়া, আমাদের নড়িয়া, সমৃদ্ধ, উন্নত ও আধুনিক নড়িয়া’ এই শ্লোগানে শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. মো: আবুল কালাম আজাদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নড়িয়া বাজারে মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী সহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

এসময় মেয়র প্রার্থী এ্যাড. মো. আবুল কালাম আজাদ লিখিত ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, সমৃদ্ধ নড়িয়া, উন্নত নড়িয়া, আধুনিক নড়িয়া গড়াই আমার অন্যতম লক্ষ্য। নৌকা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। আধুনিক নড়িয়া বিনির্মাণে নৌকায় ভোট দিন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা