সংগৃহিত
রাজনীতি
সুমন, নিক্সন, আজাদ ও সিরাজুল

চার স্বতন্ত্র এমপি যা করবেন

স্টাফ রিপোর্টার: শপথ নিলেন সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাই সকাল থেকেই উৎসবমুখর ছিল সংসদ ভবন। এরইমাঝে আলাদা করে নজরে ছিলেন স্বতন্ত্র হিসেবে যারা শপথ নিয়েছেন। টিভি ক্যামেরাও আলাদা করে খুঁজে নিয়েছে তাদের।

সংসদ ভবন এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হন হবিগঞ্জ-৪ থেকে নির্বাচিত ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তার কাছে জানতে চাওয়া হয় অনুভূতি। বলেন, ‘ভেতরে ঢুকে আগে বিল্ডিংটা দেখি’।

প্রশ্ন করা হয়, সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দেবেন কীভাবে? উত্তরে ব্যারিস্টার সুমন বলেন, ‘জীবন ছাড়া আপাতত আমার দেয়ার কিছু নাই। আর ঘাম দিতে পারব। আর ঘাম কখনও প্রতারণা করে না।’

ব্যারিস্টার সুমন বলেন, সততার সাথে কাজ করলে এমপি পদে থেকেও অনেক কিছু করা যায়। সেটা প্রমাণ করতে চান বলেও জানান।

ফরিদপুর-৪ থেকে নির্বাচিত মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীও গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, বিপদে মানুষের পাশে থাকতে চান। তিনি ধন্যবাদ জানান চর ভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গার মানুষকে। যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন।

এই সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে, তা জানতে চাওয়া হলে। নিক্সন বলেন, এখনও তা নিয়ে আলোচনা হয়নি। আলোচনার পরই বিস্তারিত জানাতে পারবেন।

ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ বলেন, প্রশাসন খুবই নিরপেক্ষ ছিল। এজন্যই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। যে প্রতিশ্রুতি তিনি তার এলাকার জনগণকে দিয়েছেন, তা পূরণে কাজ করবেন বলেও জানান।

এ কে আজাদের প্রতি প্রশ্ন ছিল, বিরোধীদলের আসনে বসার প্রস্তাব এলে কী করবেন? জবাবে তিনি বলেন, এটি এখনই বলা সম্ভব না। এমন কোনো প্রস্তাবও আসেনি। পরবর্তীতে সকলে মিলে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় নরসিংদী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, “আমি শিবপুরবাসীকে নতুন বছরে এ বিজয় উপহার দিলাম।”

তিনি তার এলাকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণে কাজ করবেন বলেও জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা