সারাদেশ

সিলেটে মুদি দোকানে গাঁজার ব্যবসা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার এক মুদি দোকানে গাঁজার ব্যবসা চলছিল।

রেলওয়ে স্টেশনগামী লিংক রোডে অবস্থিত দোকানটির নাম সোহাগ স্টোর। এর মালিক মো. শামীম মিয়াকে (৪০) আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি মেনিখলার ৪০ নম্বর বাসার মৃত ওয়াতির আলীর ছেলে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার পুলিশ।

এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি জানান, শামীম তার মুদি দোকানের ভেতরে মাদকের ব্যবসা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা