সারাদেশ

মেহেরপুরে ১০ ইট ভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে পৃথক ১০টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে এ অভিযান শুরু করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আইন ও বিধি উপেক্ষা করে অধিকাংশ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তাছাড়া জনবহুল এলাকায় ইটভাটা প্রস্তুত ও আবাদী জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়।

এ অভিযানে পুরাতন মটমুড়া নামক স্থানে তমা ব্রিক্স এর মালিক তোফাজ্জেল হোসেনকে ৭ লাখ টাকা, এমভি জোয়ার্দ্দার ব্রিক্সের মালিক আরাফুল ইসলামকে ৬ লাখ টাকা, শুকুরকান্দির সমতা ব্রিক্সের মালিক মনিরুজ্জমানকে ৮ লাখ টাকা, রুপসা ব্রিক্সের মালিক আনোয়ার পারভেজকে ৭ লাখ , থ্রী স্টার ব্রিক্সের মালিক জালাল উদ্দিনকে ৪ লাখ, বস ব্রিক্সের মালিক মহম্মদপুরের সবুজকে ৪ লাখ, বেস্ট ব্রিক্স এর মালিক রফিকুল ইসলামকে ৫ লাখ, এবং একতা ব্রিক্স এর মালিক মটমুড়া গ্রামের খবিরুদ্দীনকে ৬ লাখ, এবং ভিশন ব্রিক্সের মালিক সেলিম উদ্দিনকে ৭ লাখ টাকা, জনতা-আবুল হাশেমকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান। এসময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপ-পরিচালক আতাউর রহমানসহ র‌্যাব-৬এর ডিএডি শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইসাহাক আলীসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, অধিকাংশ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসকল ইটভাটায় জরিমানা আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ইটভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি ভাটা। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা