সারাদেশ

সিংড়ায় সম্পদে এগিয়ে আ.লীগ, মামলায় বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, নাটোর : আসন্ন নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার সংখ্যা বেশি। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থীর নামে একটি মামলা ছিল যা বর্তমানে নথিজাত। তবে তিনি সম্পদশালী। অর্থবিত্তের দিক থেকে এ দলের প্রার্থী এগিয়ে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী, বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌসের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তার বিরুদ্ধে একটি মামলা নথিজাত রয়েছে। পেশায় একজন ব্যবসায়ী।

সে বাৎসরিক বাড়ি ভাড়া পায় ১ লাখ ৮০ হাজার টাকা, ব্যবসা থেকে পায় ৪ লাখ ১০ হাজার টাকা, মেয়র পদের সম্মানী ৪ লাখ ৮০ হাজার টাকা ও ব্যাংক আমানত থেকে আসে ২৫ হাজার ৫৭৬ টাকা। সম্পদের মধ্যে নিজ নামে নগদ ৫ লাখ টাকা, স্ত্রীর নামে রয়েছে নগদ ১৮ লাখ ৬ হাজার ৭২১ টাকা, নিজ নামে ব্যাংকে জমা ২৪ লাখ ২৩ হাজার ৬১১ টাকা, স্ত্রীর নামে ব্যাংকে জমা রয়েছে ৩৬ লাখ ৭৫ হাজার ৬৪০ টাকা, স্ত্রীর নামে ডিপিএস রয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা, প্রাইজবন্ড রয়েছে ৫০ হাজার টাকা, স্ত্রীর নামে রয়েছে ২টি এক্সাভেটর যার মূল্য ৩৮ লাখ টাকা, নিজ নামে উপহার রয়েছে ৬০ ভরি স্বর্ণ ও স্ত্রীর নামে রয়েছে উপহারের ৭৫ ভরি স্বর্ণ। টিভি, ফ্যান, ফ্রিজ, ল্যাপটপ, খাট, আলমারী, চেয়ার-টেবিল ইত্যাদি আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত ১টি শটগান ও ১টি পিস্তল রয়েছে, যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

স্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর নামে কৃষি জমি রয়েছে ৭.৬৫ বিঘা, অকৃষি জমি রয়েছে ২৫২.৪০ শতাংশ, নিজ নামে অকৃষি জমি রয়েছে ৫৫ শতাংশ। নিজ নামে রয়েছে ৬৬ শতাংশে ২৪৫০ স্কয়ার লিংক হাউজ, ৬ শতাংশে তিনতলা ভবন ও একটি ১৭২০ বর্গফুট ফ্ল্যাট, স্ত্রীর নামে ৯ শতাংশে তিনতলা বিল্ডিং, ষ্টোর রুম। একটি ইটভাটার ব্যবসায় ২০ শতাংশ শেয়ার, স্ত্রী রয়েছে ৩০ শতাংশ শেয়ারে। একটি ব্যাংকে লোন রয়েছে ৪৫ লাখ টাকা।

অপরদিকে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তায়জুল ইসলাম এইচএসসি পাস। তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন ও ছয়টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন মামলাগুলো বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনে। পেশায় ব্যবসায়ী এ প্রার্থীর বার্ষিক আয় ৩ লাখ ৬৬ হাজার টাকা।

তার হাতে নগদ ৪০ হাজার টাকা ও স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা আছে, ২ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে নিজ নামে। টিভি, ফ্যান, মেবাইল, খাট, সোকেস, টেবিল ইত্যাদি আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এছাড়া নিজ নামে অকৃষি জমি রয়েছে ৩০.৭১ শতাংশ। স্ত্রীর নামে রয়েছে একটি পাকা বাড়ি। এছাড়া একটি ব্যাংকে সিসি লোন রয়েছে ২০ লাখ টাকা।

সহকারী রিটার্নিং অফিসার ও সিংড়া উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল আলম জানান, ১২টি ওয়ার্ড নিয়ে ১৯৯৯ সালে সিংড়া পৌরসভা গঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩১২৫ ও মহিলা ভোটার সংখ্যা ১৩৬৩২জন।

এ পৌরসভায় মেয়র পদে আ’লীগ ও বিএনপির মনোনীত ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর ৫৭ জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা