সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) নওগাঁ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে সূর্যের দেখা মিলেছে।

রাতভর কুয়াশা আর সকালে সূর্যের দেখা মেলায় কয়েকদিন ধরে জেলায় দিন ও রাতের তাপমাত্রা ওঠা-নামা করছে। রাতভর হিমেল বাতাস থাকার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে বলে জানান জেলার বদলগাছী আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষকেরা।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ (১৫ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের রিপন আহম্মেদ বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা