সারাদেশ

হাটহাজারীর হালদা থেকে ৬ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে দুই দিনে মোট ছয় হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধলই, ফরহাদাবাদ ও গুমানমর্দ্দন ইউনিয়নের হালদা নদীর অংশ থেকে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে। এর আগে ১৩ জানুয়ারি দুপুরেও এক ঘণ্টা অভিযান চালিয়ে ধলই ইউনিয়নের হালদা অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ইউএনও রুহুল আমিন বলেন, হালদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজ পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ওজি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা