সারাদেশ

কাদের মির্জার নির্বাচনী শো-ডাউনে ২০ অ্যাম্বুলেন্স!

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জার নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী শো-ডাউন করেছে ২০টি অ্যাম্বুলেন্স।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে এ শো-ডাউন করে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের গাড়িগুলো।

আগামী ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা হাসপাতাল রোড থেকে ২০টি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে নৌকার পক্ষে প্রতীক, ব্যানার ও পোস্টার সাটিয়ে প্রচারণা করে।

অ্যাম্বুলেন্সগুলো পৌর এলাকার বসুরহাট বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে সকল যানবাহনের গতি স্থবির হয়ে যায়। শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী অ্যাম্বুলেন্স শো ডাউন উপভোগ করেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা