সারাদেশ

গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া বাজারে বালি ভর্তি ট্রাক চাপাই মুলায়েম হোসেন (৪৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচাতো ভাই সাবেক সেনা সদস্য তইজদ্দিন (৫৫)। নিহত মুলাম হোসেন দৌলতপুর উপজেলার নাটনা পাড়া গ্রামের মৃত আফেল মন্ডলের ছেলে। আহত তইজদ্দিন একই গ্রামের দারেজ মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা এসময় ঘাতক ট্রাকটি আটক করেছে।

স্থানীয়রা জানান, মুলায়েম হোসেন ও তার চাচাতো ভাই তাইজদ্দিন মন্ডল গাংনী সন্ধানী স্কুল পাড়ায় কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। গাংনীর চেংগাড়া বাজার এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি বালি ভর্তি ট্রাকের পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে মুলায়েম হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় মোটরসাইকেল চালক সাবেক সেনা সদস্য তইজদ্দিন। স্থানীয়রা আহত তইজদ্দিনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা কুষ্টিয়া ট-১১-২৭২০ নাম্বারের ট্রাকটিকে আটক করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে দেয়া হবে।

সান নিউজ/এ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা