সারাদেশ

বিয়ে ভেঙে যাওয়ায় কিশোরীর আত্মহনন

বগুড়া প্রতিনিধি : কিশোরী শম্পা বালার (১৪) বিয়ে ভেঙে গিয়েছিল। সেই অভিমানে মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার কখানপুর দওপাড়া হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শম্পা বালা শেরপুর হিন্দু পাড়া গ্রামের দীনেশ চন্দ্র গায়েনের মেয়ে।

এলাকাবাসী জানায়, গত সাতদিন আগে শম্পা বালার বিয়ে ঠিক হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে সেই বিয়ে ভেঙে যায়। বিয়ে সংক্রান্ত কলহে দেড় মাস আগেও শম্পা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। বুধবার রাতে সে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ে ভেঙে যাওয়ায় শম্পা বালা আত্মহত্যা করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা