সারাদেশ

ইবির নতুন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার

আদিল সরকার, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ ডিসেম্বর পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মেয়াদ শেষ হয়। তার মেয়াদ শেষ হওয়ার ২৬ দিন পর আজ বৃহস্পতিবার নতুন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এ পদে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি তার দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

এর আগেও অধ্যাপক ড. আনোয়ার পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, সহকারী প্রক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

একইসাথে তিনি প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ-ইবি শাখার সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. আনোয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন সততা ও নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা