সারাদেশ

খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে নৌকার গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিমিটেডের সাবেক পরিচালক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করতে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে তারা গণসংযোগ করেন।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেলিম রেজা লিপনকে নৌকায় ভোট দেয়ার জন্য এ সময় খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণকারী তার অনুসারীরা ভোটারদের আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, সহ-সাধারণ সম্পাদক মকিবুল হাসান মুকুল, মধুখালি উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মিল্টন প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা