সারাদেশ

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ ও খালেদুর রশীদ ঝলক।

এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। দিনদিন চাল, ডাল, তেল, শাকসবজির দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয়। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নতুবা সিলেট থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলে পদত্যাগে বাধ্য করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, আবুল খায়ের, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ডিপজল, সুমন শিকদার, জয়নাল আবেদীন, শামীম আহমেদ, আব্দুল হান্নান, তছির আলী, অর্পন কুমার ঘোষ, দিলাল আহমদ, সিদ্দিক আলী, মামুন আহমদ, আক্তার আলী, আবুল কালাম, দেওয়ান নিজাম খান, সাজিদুল করিম শাহিন, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, আব্দুল আহাদ পারভেজ, মনোয়ার হোসেন খলিল, হাসান আহমদ, নাহিদ হোসাইন, বিলাল খান, মাসুক গাজি, মখলিছ মিয়া, সাইদুর এনাম চৌধুরী লাহিন চৌধুরী, শামীম আহমদ লোকমান, আব্দুল্লাহ আল মামুন, জিএম সুমন, মইন উদ্দিন, মিসবাহ উদ্দিন, এইচ এম লিমন, দেওয়ার হোসেন প্রধান, মুমিনুর রহমান জনি, আব্দুল আউয়াল, আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, ফয়েজ আহমদ সম্রাট, রাশেদ আহমদ সাদ্দাম, শহীদ আহমদ, সুমন আহমদ, মুক্তাদির আলম, শামীম আহমদ, সানিউর রহমান শায়েস্তা, আব্দুল কুদ্দুছ, মূসা মিয়া, মামুন আহমদ, ছানাউর রহমান, জাহেদ আহমদ, শাকিল আহমদ, মোবারক উদ্দিন, রাসেল আহমদ প্রমুখ।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা