সারাদেশ

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাবনবন্ধন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের কলেজপাড়ায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে প্রধান সড়কে এসে মানবন্ধন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি ঘেরাওয়ের মধ্যেই তারা মানবন্ধন করে।

এতে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. তরিকুল ইসলাম খাঁন রুমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই, দেশের মানুষের কথা তারা ভাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকলে মধ্য ও নিম্নআয়ের মানুষ পিষ্ঠ হচ্ছে।

বক্তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, সরকারের মন্ত্রীরা গণতন্ত্রকে হত্যা করে দেশের শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। অচিরেই জনগণের অধিকার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

সান নিউজ/পিডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা