সারাদেশ

পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ মেয়ে 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একই মাছ খেয়ে তাদের তিন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সঞ্চিতা মালাকার (৪৫)। এর আগে পটকা মাছ খেয়ে গত রাতে ইটনার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হেমেন্দ্র মালাকার (৫৫)।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন- সীমা মালাকার (১৬), তমা (১৩) ও প্রিমা (৪)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ায়।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাতে পটকা মাছ খেয়ে পরিবারের ৫ জন অসুস্থ হয় এবং রাতে বাড়িতেই হেমেন্দ্র মালাকার নামে একজন মারা যায়। পরে বুধবার সকালে তাদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হেমেন্দ্র মালাকারের স্ত্রী সঞ্চিতা মালাকার মারা যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে।

সান নিউজ/এমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা